মাগুরা জেলার শালিখা উপজেলার, শতপাড়া গ্রামের, সকলের পরিচিত মুখ,  ইনসান আলীর ছেলে বাক প্রতিবন্ধী শরিফুল ইসলাম মানবিকতার সহিত জীবনযাপন করছে, দীর্ঘ ৪০ বছর যাবত মানুষের মাথার পাকা চুল উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন, মাগুরা জেলার, আড়পাড়া, সীমাখালী, বাঘারপাড়া, যশোর সহ বিভিন্ন জায়গায় ।


মানুষের মাথার ২০ টি পাকা চুল  উঠিয়ে এক টাকা নিয়েছেন  মানুষের কাছ থেকে, বর্তমানে বয়স একটু বেশি হওয়ায় চোখের জ্যোতি একটু কম হয়ে যাওয়ার কারণে কর্মের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে তাকে, বাস্তবিক জীবনে তিনি, বিবাহ করে ঘর সংসার ও বেঁধেছিলেন কিন্তু অভাবের তাড়নায়, তার স্ত্রী অনেক আগে তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে তার দেখাশোনার মত কেহ নেই, অনেক চেষ্টা করেও মিলেনি প্রতিবন্ধী কার্ড শরিফুল কান্না জড়িত কন্ঠে বলেন, ‘শুনেছি সরকার কত গরিব মানুষকে সাহায্য দেয়। কিন্তু আমার কেউ খবরও নেয় না। গতকাল শুক্রবার রাতে তাকে আড়পাড়া বাজারের বিভিন্ন স্থানে ডিম বিক্রি করতে দেখা যায়। তিনি বলেন, আমার কোন সন্তান নেই, বয়স একটু বেশি হয়ে যাওয়ার কারণে বর্তমানে সিদ্ধ ডিম বিক্রি করাকে পেশা হিসেবে বেছে নিই, সারাদিন ২৫ থেকে ৩০ টি ডিম বিক্রি করে ১৫০ থেকে ২০০ টাকা আয় করি। নিজ গ্রামে একটি কুঁড়ে ঘর ছাড়া আর কোনো সম্পত্তি নেই। এ ব্যাপারে আমাদের জানায়  আমার যদি একটি প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা হতো তাহলে আমি খুব উপকৃত হতাম। তাছাড়া স্থানীয় অনেকেই বলেন, শরিফুল অনেকদিন থেকে খুব অভাবের মাধ্যমে জীবন যাপন করছে, সরকারি কোনো সহযোগিতা পেলে বদলে যেতে পারে তার জীবন।


সুবির কুমার | শালিখা, মাগুরা।