"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যে নতুন,,


বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে মাগুরার শালিখার বুনাগাতী  দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় বৃহস্পতিবার সকাল ১১ টায়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী পিপিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক দিলারা বেগম।


অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পিপিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আরশ আলী।


এ সময় উপস্থিত ছিলেন ডিপি ডি এফ এর সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান,


সাবেক ইউপি সদস্য নুর মিয়া মোল্লা,মোঃ মান্নান মোল্লা,পরশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,মোহাম্মদ মহিদুল ইসলাম প্রমুখ।


এসময় স্থানীয় অতি দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে সুস্থ পরিবারের লোকজন খুব খুশি। 


কম্বল বিতরণে সহযোগিতা করে পল্লী পিপিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, শালিখা, মাগুরা।



সুবীর কুমার | শালিখা, মাগুরা