মাগুরার শালিখায় আড়পাড়া বাজারের আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ শনিবার সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ শত রোগীকে কোন ডাক্তারী ফি ছাড়া এ সেবা প্রদান করেন।
ঢাকা, মাগুরা সহ বিভিন্ন হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সহযোগীতায় ছিলেন ১০ জন অভিজ্ঞ নার্স। এছাড়া সমস্ত পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ সেবার উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ কবির, তিনি বলেন আমরা একদিনের জন্য সকল রোগীকে ফ্রী চিকিৎসা ও ঔষুধ সেবা দিয়েছি। তিনি আরো বলেন এখানে সুলভ মূল্যে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ফ্রী রোগী দেখা ৪ জন ডাক্তার হলেন ডায়াবেটিস বক্ষব্যাধি ও রক্তচাপ চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার মোঃ শামসুল হক, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার পিংকি বিশ্বাস, মেডিসিন, হৃদরোগ, মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আফজাল হোসেন, গাইনি বিশেষজ্ঞ, ডাক্তার তমা সুলতানা, মোডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার মোঃ মাসুদ কবির।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ। মুন্সি জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।ডাক্তার দেখাতে আসা কয়েকজন রোগী জানান, আমি ফ্রি ডাক্তার দেখাতে পেরে ও ওষুধ পেয়ে খুবই আনন্দিত।
সুবির কুমার
শালিখা, মাগুরা ।