জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে দড়াটানা মোড় থেকে জেল গেট হয়ে আর এনরোড হয়ে মাইক পট্টি হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান এবং জাতীয় নাগরিক কমিটির যশোর জেলা প্রতিনিধি আমান উল্লাহ, নাগরিক কমিটির নেতা নুরুজ্জামান  ও ফরহাদ হোসেন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ জেলার সাধারণ মানুষ এই লিফলেট পেয়ে তারা জানিয়েছে যে এই জুলাই বিপ্লবের ঘোষণা পত্র অবশ্যই প্রকাশ করা উচিত।