মাগুরার শালিখায় তৈরি হচ্ছে চিক্কি পাটালি। শিশুরা বাদাম চিক্কি খেতে ভালবাসে,তবে বড়দের মধ্যেও এই খাবারটি নিয়ে বেশ উন্মাদনা রয়েছে।


মাত্র / টি উপকরণ দিয়ে শালিখার আড়পাড়া বাজারে সহজেই  তৈরি করা হচ্ছে চিক্কি পাটালি। ছোটবেলার প্রিয় খাবারের প্রসঙ্গ উঠলে

শৈশবের স্মৃতি মনে পড়ে যায়।

 তাই  অনেকেই বাদাম পাটালি বা চিক্কির কথা বলবেন। বাদাম পাটালি সারা বছরই পাওয়া যায়। তবে শীত এলে এই ধরনের খুচখাচ, মুখরোচক খাবারের প্রতি মন বেশি আকৃষ্ট হতে দেখা যায়। শিশুরা তো এই খাবার খেতে ভালবাসেই, ডায়াবিটিস থাকা সত্ত্বেও বাদাম চিক্কি নিয়ে বড়দের মধ্যেও বেশ উন্মাদনা রয়েছে। 

শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কৃষি ব্যাংকের পাশে আশরাফ আশরাফ আলীর বাড়িতে থাকা ভাড়াটিয়া ব্যবসায়ীরা তৈরি করছে  এই চিক্কি পাটালি। গুড় ছাড়া চিনি, বাদাম তেজপাতা, দিয়ে একটি সাসের উপর রেখে বিশেষ কায়দায় তৈরি করা হচ্ছে এই চিক্কি বাদাম পাটালি। ঢাকা,মানিকগঞ্জ থেকে জন অভিজ্ঞ কর্মচারী এসে তৈরি করছে এই চিক্কি বাদাম পাটালি। এই বাদাম পাঠালিট রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর মাগুরা,কুষ্টিয়া ঝিনাইদাহ, যশোর,  ‌নড়াইল  সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে তারা জীবিকা নির্বাহ করছেন। প্রতি কেজি পাটালি পাঁচশত থেকে শত টাকা বিক্রি করা হচ্ছে।

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ