সুবির কুমার,  শালিখা প্রতিনিধি:

মাগুরার শালিখাতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শালিখা  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে(আড়পাড়া) ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।


প্রথমেই শহীদ বেদিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।

সহকারি কমিশনার (ভূমি) মনীষা কর্মকার ,শালিখা থানার অফিসার ইনচার্জ ওলি মিয়া, ওসি তদন্ত মিলন ঘোষ।  বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।   সাবেক উপজেলার চেয়ারম্যান মুজাফফর হোসেন টুকু, বিএনপি 'র সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিলটন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি কাইজার হোসেন। যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, সদস্য সচিব মুন্সি নয়ন উজ্জামান নয়ন, জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্লা , শাহাদ আলী বিশ্বাস, মাজেদ মোল্লা, যুবনেতা অরূপ সাহা, মহসিন মোল্লা , আসাদ মোল্লা, কালাম মন্ডল , কল্লোল শেখ, ছাত্রদলের সভাপতি সুজায়েত হোসেন সজীব, সিনিয়র যুগ্ম আহবায়ক পরেশ রায়, সদস্য সচিব তিতাস বিশ্বাস, ছাত্রদলের সদস্য হোসাইন মোহাম্মদ মানিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া,  শ্রমিক দলের সভাপতি আখির বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক বিপ্লব সরদার, রেজাউল মুন্সি, কৃষক দলের সভাপতি ইলিয়াস হুসাইন, সদস্য সচিব তুহিন মুন্সী, আড়পাড়া ইউনিয়ন  কৃষক দলের সভাপতি রাজিব হাসান, সদস্য সচিব নাহিদ বিশ্বাস,  বিএনপি ও তার অঙ্গ সংগঠনর নেতৃবৃন্দ,সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


এবং সকাল হতেই উপজেলার বিভিন্ন স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে উপজেলা  বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্ব,স্ব স্কুল কলেজে এসে শেষ হয়৷এরপর দিন ব্যাপি চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷শিক্ষার্থীরা ""আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,,আমি কি ভুলিতে পারি,,গানটি গেয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।