নেত্রকোনাঃ "পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পভূক্ত পাট উৎপাদনকারীচাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


১৬ই এপ্নিল (বুধবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে  এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।


জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আকরাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা এসিল্যন্ড

মো.হাসিব উল আহসান। প্রশিক্ষণ এর অংশ হিসেবে কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন নেত্রকোনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাখি পোদ্দার। এ সময় অন্যান্যের মধ্যে

আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী। কলমাকান্দা উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহম্মদ আলী প্রমুখ।



প্রশিক্ষণে নেত্রকোনা সদর উপজেলার শতাধিক পাটচাষী অংশগ্রহণ করেন।



নয়ন বর্মন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশদর্পন.কম