শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় মা-ছেলেকে বেদম মারপিট করে আহত করেছে গোষ্ঠীর অন্য লোকজন।আহত মা-ছেলেকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো শালিখার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ জিল্লুর রহমান মোল্লার স্ত্রী রেহেনা ও তার পুত্র মোঃ সালিমুল হক মানিক।এ ব্যপারে আহত সালিমুল হক মানিক শালিখা থানায় ২০ এপ্রিল একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় আহত রেহেনা ও মানিকর সাথে কথা বলে ও থানায় দেয়া অভিযোগ থেকে জানাযায় কৃষ্ণপুর গ্রামে বাড়ি ও তাদের গোষ্ঠীর লোকজনের সাথে সাথে বাড়ীর ঘর তৈরীর বিরোধ কে কেন্দ্র করে লাল মহম্মদ মোল্লা,মোঃজাকির হোসেন মোল্লা, শাহিনুর রহমান মোল্লা ও রফিকুল মোল্লা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জিল্লুর রহমানের স্ত্রী-পুত্রকে রক্তাক্ত জখম করেছে।রেহেনা খাতুনের মাথার উপরের অংশে রাম দায়ের কোপে গভির ক্ষতের সৃষ্টি হয়।যেখান ৮টি সেলায় দেয়া হয়েছে।এছাড়া তার শরিরের বিভিন্ন জায়গায় বাঁশ ও লোহার রডদিয়ে পিটিয়েছে।একই ভাবে তারা মানিকের হাত ভেঙ্গে দিয়েছে ও তার শরিরের বিভিন্ন জায়গায় বাঁশ ও লোহার রডদিয়ে পিটিয়েছে