শালিখা প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী সাইকেল হাটে দূর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতা ও হাটমালিক। হাটটি স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।
সাইকেল হাট মালিক বিপ্লব সরদার বলেন, ফাকা জায়গায় সাইকেল হাট হওয়ায় রোদ ও বর্ষার কারণে অসহায় হয়ে পড়েছেন ক্রেতা-বিক্রেতা।পাশে গরু জবাই পর রক্ত ও বর্জ ফেলার কারনে এখানে সব সময় দুর্গন্ধ থাকে।যেকারনে দূর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতা, হাটমালিক সহ হাটে আসা জনতা।বিশেষ করে বয়স্ক মানুষরা গন্ধে সুস্থ হয়ে পড়ে।
তিনি আরো বলেন, হাট পূর্বে যেখানে ছিল পুনরায় সেখানে হস্তান্তর করলে ব্যাপারী ও ক্রেতাদের জন্য ভালো হয়।
বেপারী রফিকুল ইসলাম , বাবলুর রহমান, আব্দুল হামিদ, সোহাগ, আব্বাস আলী, নাসির উদ্দিন, চয়ন, আমানুল্লাহ, আবুল কাশেম একই মত পোষণ করেন।
সুবির কুমার
শালিখা,মাগুরা।