নেত্রকোনায়  জেলা আ.লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়ের বাসায় হামলা ও ভাঙচুর  করা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে । গত ২০ জুন (শুক্রবার) সকালের দিকে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে জেলা আ.লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল  ও সভা করা হয়েছিল।

এঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতের দিকে প্রশান্ত রায়ের বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে একটি মহল বলে জানান একাধিক বাসিন্দা।উল্লেখ্য, যে আ. লীগের কিছু সংখ্যক নেতাকর্মী শুক্রবার সকালে জেলা শহরে ঝটিকা মিছিল করেছেন। সকাল আনুমানিক ছয়টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এ ঝটিকা মিছিল হয়। মিছিলের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।

ভিডিও দৃশ্যে দেখা গেছে: নেত্রকোণা জেলা আ.লীগের সহ-সভাপতি,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রায় দু-তিন মিনিট বক্তৃতা করেন।

জানা গেছে: ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার (২০জুন) সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হোন প্রশান্ত কুমার রায়।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বাসিন্দা ও সচেতন মহল বলেন: মাঠে ময়দানে রাজপথে মিছিল মিটিং হওয়াটা স্বাভাবিক কিন্তু যে বা যাঁরা মিছিল মিটিং করলো তার প্রতিবাদে বাসাবাড়িতে হামলা ভাঙচুর ও লুঠপাট এটা খুবই দুঃখজনক বিষয়। এছাড়াও মব জাস্টিস এটা তো মারাত্মক ভয়ানক ঘটনা। এব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবী জানাই সোচ্চার হওয়ার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করার জন্যে।

এ ব্যাপারে জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন: হামলা ভাঙচুর ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মামলা হয়নি।


প্রতিবেদক

নেত্রকোনা