নেত্রকোনাঃ নেত্রকোনাস্থ পূর্বধলা সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

২৯ আগষ্ট(শুক্রবার) সন্ধ্যায়  জেলা শহরের মোক্তারপাড়ায় অবস্থিত দৈনিক 'বাংলার নেত্র' অফিসে অনুষ্ঠিত সভায় এ আহবায়ক  কমিটি গঠন করা হয়।


 ৮ সদস্যের কমিটিতে বিশিষ্ঠ লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়্যুবকে আহবায়ক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনিকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন,আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক মোঃজিয়াউল ইসলাম,হেনা ইসলাম কলেজের প্রভাষক এএম আরিফ মহিউদ্দিন খান ও প্রভাষক আনিসুর রহমান খান, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শাহীন , আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন, আল নূর ইসলামী একাডেমির পরিচালক মোঃ আতিকুর রহমান প্রমুখ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক অলিউল্লাহ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোঃ কামাল হুসাইন, প্রথম আলো পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক রকিবুল ইসলাম লিমনসহ অন্যরা।

পরে আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সমিতির সাধারণ সভার আহবান করে আজকের সভার সমাপ্তি হয় । 



নয়ন বর্মনং

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশদর্পণ.কম