নেত্রকোণা : নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা রন্টু কুমার সরকার (৪৩)নামে একজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার।
স্থানীয় বিজিবি ক্যম্প এলাকার একাধিক বাসিন্দা জানান, শনিবার রাতের শেষ দিকে নিজ বাসা থেকে রন্টু কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রন্টু কুমার সরকারের নামে কোনো মামলা নেই।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার জানান, ডেভিল হান্ট ফেজ-২ অভিযান এবং ২০২৪ সালের পটপরিবর্তনের পর মডেল থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতে সোপর্দ করা হবে।
নয়ন বর্মন
নেত্রকোনা প্রতিনিধি