ফসলের জমিতে গরু ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শিবু রায় নামে এক ব্যক্তি তার প্রতিবেশী তপন রায়কে বেধড়ক মারপিট করেছে।


গত ১৩ ডিসেম্বর শুক্রবার নড়াইল জেলার তুলারামপুর ইউনিয়নের ছোট বামনহাটা গ্রামের তপন রায়ের গরু ভুলবসতঃ শিবু রায়ের ফসলের জমিতে ঢুকে পড়ে৷ এ ঘটনার প্রেক্ষিতে শিবু রায় ক্ষ্রিপ্ত হয়ে নিজে ও তার ছেলে সৈকত দেশীয় অস্ত্র নিয়ে তপন রায়ের উপর হামলা চালায়। হামলায় তপন রায় গুরুতর আহত হয়।


নড়াইল প্রতিনিধি | বাংলাদেশ দর্পণ