শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখা আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন,মক্তির গণ সংবর্ধনা ঐক্যের জনসভা ২৭ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির  আহবায়ক আলী আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আসনের সাবেক সংসদ কাজী সালিমুল হক কামাল  প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম নয়ন।  

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির জন যুগ্ম আহবায়ক যথাক্রমে আকতার হোসেন,আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক খাঁন,হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন,মোহাম্মদ আলমগীর হোসেন,অ্যাডভোকেট শায়েদ হাসান টগর,আমিনুর রহমান খাঁন পিকুল।

শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজ্জাফর হোসেন টুকু,শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুন্সী আনিচুর রহমান মিল্টন,জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ কাইজার হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মুন্সি সোহেল রানা,জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস,মাজেদ মোল্লা, অরূপ সাহ,হাদি বিল্লাল হোসেন, আসাদ,আবুল কালাম,ছাত্রদলের মানিক প্রমুখ। 

 

সময় মাগুরা আসনের ১৯ ইউনিয়ন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধীক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন শালিখা উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ।

 

সুবির কুমার 

শালিখা প্রতিনিধি (মাগুরা),বাংলাদেশ দর্পণ