শালিখা প্রতিনিধিঃসুবির কুমার,,
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন কাতলী মাধ্যমিক বিদ্যালয় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ২০২৫ উৎসব পালিত হয়েছে।বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।
“এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে।”-এ প্রতিপাদ্য নিয়ে গত০৯-০৬-২০২৫ইং সোমবার কাতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি বাজারের ভিতর সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃআলমগীর হোসেন,জেলা শিক্ষা অফিসার মাগুরা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইন্জিনিয়ার মোঃশাহ জামাল(জুয়েল), আহবায়ক সুবর্ণ জয়ন্তী ২০২৫ উদযাপন কমিটি কাতলী মাধ্যমিক বিদ্যালয়, মোঃনজরুল ইসলাম(মন্টু),প্রধান শিক্ষক কাতলী মাধ্যমিক বিদ্যালয়, ইন্জিনিয়ার মোঃআনিচুর রহমান (খোকন),সভাপতি কাতলী মাধ্যমিক বিদ্যালয়।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাগুরা,বিপ্লব কুমার রায় উপজেলা একাডেমি সুপারভাইজার শালিখা মাগুরা। এবং কাতলী মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সকল শিক্ষকমন্ডলী সহ প্রাত্তন ছাত্র-ছাত্রী চাকরীরা বক্তব্য রাখেন।
মোঃমাহমুদুর রহমান(মাহমুদ)ও মোঃআলমগীর হোসেন, তুহিন, সাইফুদ্দিন পলাশ ও নাইস আক্তার এর উপস্থাপনায় দিনব্যাপী জমজমাট নতুন প্রাত্তন মিলন মেলায় ১৯৬৯-২০২৫ এর শুভেচ্ছা বিনিময় কাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে রুপ নেয় জনসমুদ্রে।
এ অনুষ্ঠানে কাতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এসময় পুরাতন বন্ধুদের মিলনে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়।স্মৃতিচারণ করেন পুরোনো দিনের কথা, ভাগাভাগি করে নেন সুখ-দুঃখের অনুভূতি প্রকাশ করতে দেখা যায়।পরিশেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শালিখা প্রতিনিধিঃ
সুবির কুমার,,