নেত্রকোনা:্সনাতন সমাজ বাংলাদেশ প্রবর্তিত সার্বজনীন শান্তি প্রার্থনা পরিচালনাকারী পুরোহিত ও পরম বৈষ্ণব শ্রী সুবীর চন্দ্র সরকার(৭০) পরলোকগমন করেছেন।গত ৩১শে আগস্ট মধ্যরাতে স্ট্রোক জনিত কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মহাপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগঠনটির ভক্ত ও শুভানুধ্যায়ী দের মাঝে।
শুক্রবার(৫ই সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বড়বাজারস্থ শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ায় প্রয়াত সুবীর চন্দ্র সরকারের আত্মার শান্তি ও সদগতি কামনায় বিশেষ শান্তি প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । এ সময় তাঁর স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই। তাঁর কন্ঠে পবিত্র গীতা পাঠ আর শোনা যাবে না ভেবে কান্নায় ভেসেছেন কেউ কেউ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
বাবু অমূল্য চন্দ্র বর্মন, মৃদুল চন্দ্র তালুকদার, প্রণব বিশ্বাস, রবেন্দ্র পন্ডিত,শংকর সাহা,স্বদেশ রায়,বাদল বণিক, খোকন সরকার,তপন তালুকদার, সুপ্রভা রানী, নয়ন বর্মন প্রমুখ। এছাড়াও
বাবু সুবীর চন্দ্র সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন সনাতন সমাজ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী বাবু নিরঞ্জন বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জ্ঞানেশ চন্দ্র সরকার প্রমুখ।
আগামী ১৩ই সেপ্টেম্বর শনিবার প্রয়াত সুবীর চন্দ্র সরকারের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের এতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
নয়ন বর্মন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশদর্পণ.কম